ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:২৬:০৮ অপরাহ্ন
কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ
বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্যেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীন প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি এখন আর রাজনৈতিক দল নয়; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।

গণহত্যার পরও অনুশোচনার অভাব রয়েছে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এ কারণে কোনো সমঝোতার সুযোগ নেই। ক্ষমতার ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অপরাধের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ

কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ