ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

বিএন‌পির জনসমাবেশে নেতাকর্মীর উল্লাসে জনসমুদ্র পটুয়াখালী‌

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:০১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:০১:২০ অপরাহ্ন
বিএন‌পির জনসমাবেশে নেতাকর্মীর উল্লাসে জনসমুদ্র পটুয়াখালী‌
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে নেতাকর্মীদের উল্লাসে বিএন‌পির জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।সদর উপজেলা বিএন‌পির সভাপ‌তি কাজী মাহবুব হোসেনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতি‌থি হিসাবে বক্তব‌্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলা‌মিক ফাউন্ডেশনের গভর্নর ও কে‌ন্দ্রীয় ওলামাদলের সাবেক মহাস‌চিব মাওলানা নেছারুল হক।

বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন: জেলা বিএন‌পির আহ্বায়ক আবদুর র‌শিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য স‌চিব স্নেহাংষু সরকার কু‌ট্টি, বিশেষ বক্তা ছিলেন: জেলা বিএনপির সদস‌্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১৫ বছরে পটুয়াখালীর বিএন‌পি অফিস ১৪ বার ভেঙে চুরমার ক‌রে‌ছে, এমন‌কি অফিসের ফ‌্যানের পাখাগুলোও চু‌রি করে নিয়ে‌ গেছে।’বক্তারা আরও বলেন, ‘আমরা রাস্তায় নামতে পারি‌নি, ঘরে ঘুমাতে পা‌রি‌নি, সন্তানের খোঁজ নি‌তে পা‌রিনি, তারপ‌রও জেলার মধ্যে ছিলাম, কিন্তু দেশ থেকে আমাদের কেউ পা‌লিয়ে যাননি। অথচ শেখ হা‌সিনা পা‌লিয়ে গেছেন। দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি।’

এর আগে নেতাকর্মীরা সকাল থেকে শহর এবং সদর উপ‌জেলার ১৪‌টি ইউনিয়‌ন থে‌কে খণ্ড খণ্ড মি‌ছিল নিয়ে জনসভাস্থলে উপ‌স্থিত হন। এ সময় কারও হাতে ধানের ছড়া, জিয়াউর রহমানের প্লাকার্ড ছিল। এ ছাড়া খালেদা জিয়ার প্রতিরূপ সা‌জি‌য়ে ঢাকঢোল পি‌টিয়ে গোটা শহর মি‌ছিলে মি‌ছিলে আলোড়ন সৃষ্টি করেন।জনসভায় সদর উপ‌জেলার ১৪‌টি ইউনিয়‌ন ও পৌরসভার বিএন‌পি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ম‌হিলা দল, কৃষক দলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপ‌স্থিত ছিলেন।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার