ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

‘মস্তিষ্ক চিপ’ ট্রায়ালের জন্য মাস্ককে অনুমতি দিলো কানাডা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:০৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:০৯:২৬ অপরাহ্ন
‘মস্তিষ্ক চিপ’ ট্রায়ালের জন্য মাস্ককে অনুমতি দিলো কানাডা
কানাডার সরকার অবশেষে নিউরালিঙ্ককে তাদের উদ্ভাবিত ‘মস্তিষ্ক চিপ’ প্রযুক্তির ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে। বুধবার (২০ নভেম্বর) নিউরালিঙ্ক নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, নিউরালিঙ্ক প্রতিষ্ঠানটি তাদের টরন্টো শাখায় মস্তিষ্ক চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করবে। তবে, কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৬ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠিত নিউরালিঙ্কের মূল লক্ষ্য ছিল মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করা। এরই অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘মস্তিষ্ক চিপ’, যার মাধ্যমে মানুষ সরাসরি কম্পিউটার, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে।

নিউরালিঙ্কের এই প্রকল্পের প্রথম পর্যায়ে বানর ও শূকরের ওপর ট্রায়াল চালানো হয়, যা সফল হয়। এরপর ২০২২ সালে ইলন মাস্ক ঘোষণা দেন, শারীরিকভাবে অক্ষমদের জন্য এই প্রযুক্তি প্রয়োগ করা হবে। তিনি বলেন, “এ প্রকল্পের মূল লক্ষ্য হলো, যারা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, তাদের জন্য প্রযুক্তিটি কাজ করবে।”

এছাড়া, ২০২৩ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে দুই স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে চিপ বসানো হয়, যার মধ্যে দ্বিতীয়টির ট্রায়াল সফল বলে জানানো হয়।

সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস