ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান বিক্ষোভ করেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৫টি কারখানা। ছুটি দেওয়া হয়েছে ২০টিতে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর গাজীপুরা ২৭ নম্বর রোড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামেন। শ্রমিকরা বলছেন, সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি জীবন-যাপনের জন্য যথেষ্ট নয়। মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে তৎপর হন। এ সময় কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মূল সড়কে উঠতে বাধা দেওয়া হয়। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত কয়েক শ্রমিক বলেন, বর্তমান বাজারদরের তুলনায় ঘোষিত মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা অসম্ভব। গতকাল সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলে তা নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘোষিত এই মজুরি প্রত্যাখ্যান করে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও রাজপথে নেমেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, ১২ পেট্রোল এসআরবি ও ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আজ ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এফ হোসেন বলেন, শ্রমিকদের কোনোভাবেই মূল সড়কে উঠতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো