ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই: রোনালদো 

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৫৮:৫৭ অপরাহ্ন
ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই: রোনালদো 
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জিতেছে সেলেসাওরা। ২৪ বছর ধরে বিশ্বকাপ খরায় ভুগছে তারা। বার বার ‘হেক্সা’ জয়ের স্বপ্নে হোঁচট খেয়েছে ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপ জেতার মতো আর যথেষ্ট শক্তিশালী নয় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেবারিট- কথাটা বহু বছর ধরে স্বীকৃত সত্য। তবে রোনালদো মনে করেন এখনকার পরিস্থিতি তেমন নয়। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

১৯৯৪ সালে বেঞ্চে বসে দেখেছেন রোমারিও-বেবেতোদের বিশ্বকাপ জয় দেখেছেন রোনালদো। আর ২০০২ সালে রোনালদিনিও-রিভালদোদের সঙ্গে জেতেন বিশ্বকাপ। সর্বোচ্চ ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। 

রোনালদোর চোখে ২০০২ সালের ব্রাজিলই দলই সবচেয়ে সেরা। তিনি বলেন, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজহারির মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, ৩৭ নারী পকেটমার আটক

আজহারির মাহফিল ঘিরে পুলিশের নজরদারি, ৩৭ নারী পকেটমার আটক