ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সন্দেহজনক লেনদেনের তথ্য: গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে: অর্থমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিশুদের মসজিদমুখী করতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ‘রিজালুল ফজর’ উদ্যোগ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:২২:৪১ অপরাহ্ন
শিশুদের মসজিদমুখী করতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ‘রিজালুল ফজর’ উদ্যোগ
শিশু ও কিশোরদের ভোরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী এক সামাজিক ও ধর্মীয় উদ্যোগ ‘রিজালুল ফজর’। আরবি এই শব্দগুচ্ছের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। শৈশব থেকেই শিশুদের মসজিদে অভ্যস্ত করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আলজেরিয়ার সেতিফ প্রদেশে স্থানীয় কুরআন শিক্ষক ওমর ইসাউই মাত্র পাঁচজন শিশুকে নিয়ে প্রথম এই কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের আওতায় ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুরা টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করলে তাদের বিশেষভাবে পুরস্কৃত ও আপ্যায়ন করা হয়।

ধীরে ধীরে আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে জর্ডান, মিসর ও ভারতসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই কর্মসূচি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় স্থানীয় যুব সংঘ ও মসজিদ কমিটির উদ্যোগে শিশুদের নামাজে আগ্রহী করতে একই ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে। ওমানের গ্র্যান্ড মুফতিসহ বিশ্বের অনেক বিশিষ্ট আলেম এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে ভোররাতে শিশুদের মসজিদে যাতায়াতের সময় অভিভাবকদের সচেতনতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুদের মসজিদমুখী করতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ‘রিজালুল ফজর’ উদ্যোগ

শিশুদের মসজিদমুখী করতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ‘রিজালুল ফজর’ উদ্যোগ