ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:২৪:৫১ অপরাহ্ন
ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে পেশাদার অপরাধী তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌহিদের বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তিনি ৪ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ছাত্র ও জনতার আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ২৮ রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ তার ব্যবহৃত পাকিস্তানি শুটারগান এবং অন্যান্য অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।

গ্রেফতারের পর তৌহিদ জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে এবং টাকার বিনিময়ে তিনি আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এ ঘটনায় তার রাজনৈতিক পরিচয় স্পষ্ট না হলেও পুলিশ তাকে পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করেছে।

তৌহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার অপরাধের বিস্তার চট্টগ্রামের বিভিন্ন থানায় ছড়িয়ে আছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তার অপরাধের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট অস্ত্রগুলো উদ্ধারে কার্যক্রম চলমান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা