ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৮:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৮:২৭:০২ পূর্বাহ্ন
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
তীব্র তুষারঝড় ‘বার্ট’-এ বিপর্যস্ত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। সড়কে বরফের পুরু আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে। এরইমধ্যে নিউক্যাসলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে বাতিল হয়েছে বহু ফ্লাইট।ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান।এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। আরো কয়েকদিন থাকতে পারে এ পরিস্থিতি।
 
নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে। এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট; বাতিলও হয়েছে অনেকগুলো। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ পরিস্থিতি।এদিকে, আয়ারল্যান্ডে তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে হাজারো ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিকে বহুমুখী বিপর্যয় অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা