ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:১২:১৭ পূর্বাহ্ন
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন
বিশ্বজুড়ে বসবাসরত ইহুদি তরুণদের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত ইহুদি তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের অভিবাসন ও ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের এক জরিপে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি তুলে ধরা হয়।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইসরায়েলি বংশোদ্ভূত প্রায় ৩৭ শতাংশ ইহুদি কিশোর-কিশোরী হামাসের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। একইসঙ্গে ৪১.৩০ শতাংশ মার্কিন ইসরায়েলি তরুণ মনে করেন, গাজায় ইসরায়েল আসলে গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশে এই সমর্থনের হার যথাক্রমে ৭ শতাংশ ও ১০ শতাংশ।

এছাড়া জরিপে আরও দেখা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ইহুদি তরুণদের ৬৬ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। গাজার বর্তমান পরিস্থিতিতে তারা তেলআবিবের হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করেছেন।

জরিপের ফলাফলে ইসরায়েলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েলের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন, তারা মূলধারার ইসরায়েলি সংস্কৃতি ও রাজনৈতিক মতাদর্শ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। এর ফলে তাদের চিন্তাধারায় এই পরিবর্তন এসেছে।

এ প্রসঙ্গে গাজায় হামাসের হাতে মুক্তি পাওয়া দুই ইহুদি বন্দির অভিজ্ঞতা উল্লেখ করেছে মিডল ইস্ট আই। প্রায় ১০ মাস আগে তারা হামাসের বন্দিদশা থেকে মুক্ত হন। এক সাক্ষাৎকারে মা-মেয়ে এই দুজন জানান, বন্দি থাকার সময় হামাস সদস্যদের আচরণে তারা মুগ্ধ হয়েছেন। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল।

জরিপের এই ফলাফল ইসরায়েলের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তেলআবিবের কৌশলগত বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের মধ্যেও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিরোধিতা বাড়ছে, যা ভবিষ্যতে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা