ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মার্কিন ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস সমর্থক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১২:৫০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১২:৫০:৫০ অপরাহ্ন
মার্কিন ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস সমর্থক
যুক্তরাষ্ট্রে বসবাসকারী মার্কিন-ইহুদি তরুণদের ৩৭ শতাংশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থক। ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যের প্রতি ৩৬.৭ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ সমর্থন জানিয়েছেন। তবে, এই সংখ্যার তুলনায় যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে সমর্থনের হার ৭ শতাংশ।

এছাড়া, জরিপে অংশগ্রহণকারী ৪১.৩ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ একমত হয়েছেন যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এই মতামত রেখেছেন ১০ শতাংশ।

তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ৬৬ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

এই জরিপে আরও উঠে এসেছে যে, ৮৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছে, ‘একটি ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়, যাতে ১২০০ জন নিহত হন এবং দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় হামলা শুরু করে, যা এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা