ঢাকা , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ , ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তদন্ত চলবে বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করে ধন্যবাদ জানালেন শফিকুল আলম ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা

ডেঙ্গু রোগীর ক্ষেত্রে করণীয়

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০১:৩৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৩:০৩ অপরাহ্ন
ডেঙ্গু রোগীর ক্ষেত্রে করণীয় ছবি: সংগৃহীত
জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, ফলে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো জ্বর, যা ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। জ্বর ছাড়াও শরীরের ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দেয়।

যদি আপনার পরিবারে কেউ ডেঙ্গু আক্রান্ত হন, তবে আতঙ্কিত না হয়ে কিছু বিষয় মনে রাখতে হবে:

ডেঙ্গু রোগীর খাবার

  • পেঁপে পাতার রস: প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রস খুবই উপকারী।
  • দুগ্ধজাতীয় খাবার: দই ও দুগ্ধজাত খাবার শরীরে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।
  • প্রোটিনজাতীয় খাবার: মাছ, মাংস, ডাল, ডিম ও বাদাম রোগ সারাতে সাহায্য করে।
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার: কমলালেবু, জলপাই, আনারস, বেরি ও কিউই বেশি বেশি খাওয়া উচিত।
  • সবুজ শাকসবজি: পালং শাক, পুদিনা, বাঁধাকপি রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে।
  • কুমড়ো: কুমড়ো ভিটামিন এ-এর উৎস যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
  • তরল খাবার: মাংসের স্যুপ, দইয়ের লস্যি, ডাবের পানি ও ফলের জুস খাওয়ানো উচিত।

ডেঙ্গু রোগীর ওষুধ

  • প্যারাসিটামল: ডেঙ্গু জ্বরে প্যারাসিটামল খাওয়াতে হবে, তবে লিভার বা কিডনি সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • অ্যাসপিরিন ও আইবুপ্রোফেন: এই ওষুধগুলো ডেঙ্গু জ্বরে গ্রহণ করা উচিত নয়, কারণ তা রক্তক্ষরণের শঙ্কা বাড়াতে পারে।

ডেঙ্গু মশা নিধনের উপায়

  • জমে থাকা পানি পরিষ্কার করুন।
  • ছাদ ও টবে জমে থাকা পানি ফেলে দিন।
  • ফ্রিজ ও এসি থেকে ঝরানো পানি পরিষ্কার করুন।
  • বাথরুমের বালতির পানি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
  • কেরাসিন তেল ছিটিয়ে মশার আবাসস্থল ধ্বংস করুন।

সঠিক চিকিৎসা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গুর প্রভাব কমানো সম্ভব। পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকুন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান