ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ

ছোট্ট এক কাপ কফির দাম ৪১ হাজার টাকা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০২:০১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:১৩:১৩ অপরাহ্ন
ছোট্ট এক কাপ কফির দাম ৪১ হাজার টাকা
ঘুম তাড়াতে বা ক্লান্ত শরীরকে এক নিমেষে চাঙা করতে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় পানীয় কফি। ধোঁয়া ওঠা এক কাপ কফি যেমন আপনাকে সতেজ করে তুলতে পারে, তেমনি ঠান্ডা এক গ্লাস কফি আপনার মনকে জুড়িয়ে দিতে পারে।নানা দেশে আছে নানা জাতের কফি। কফি পানের ধরনেও রয়েছে বৈচিত্র্য। কেউ ঘন-কড়া দুধ ও চিনিবিহীন ছোট্ট এক কাপ কফি খেতে ভালোবাসেন; কেউ আবার দুধ ও চিনি মিশিয়ে আয়েশ করে বড়সড় কফির মগে চুমুক দেন। এ দুটোর মাঝখানে আছে আরও নানা ধরন।কফির দামেও রয়েছে নানা পার্থক্য। কখনো স্বাদ-গুণ-মান ভেদে কফির দাম নির্ধারিত হয়। কখনো দেশ ভেদে। কখনো কখনো উৎপাদনকারী কোম্পানি বা পরিবেশনকারী কোম্পানির নাম ভেদেও কফির দামে হেরফের হয়।

কিন্তু স্কটল্যান্ডে একটি দুগ্ধ খামারে বিক্রি করা দুধ-চিনি মেশানো একটি সাধারণ মানের কফির দাম দিতে গিয়ে যখন দেখবেন পকেট থেকে ৪১ হাজার টাকার বেশি (৩৪৪ মার্কিন ডলার) বেরিয়ে যাচ্ছে, তখন আপনার মন খারাপ হতে পারে। কিন্তু যখন দেখবেন কফির সঙ্গে ওই খামারের একটি শেয়ারের মালিকও আপনি হচ্ছেন, তখন সে মন খারাপ নিশ্চয়ই উবে যাবে।তহবিল সংগ্রহ করতে মোসগিল অর্গানিক ডেইরি এ উদ্যোগ নিয়েছে। খামারের মালিক ব্রাইস কানিংহাম নিজেও তাঁর খামারের কফির উচ্চ মূল্যের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।ব্রাইস বলেছেন, যুক্তরাজ্যে একটি সাধারণ সাদা কফির তুলনায় এই কফির দাম প্রায় ৮০ গুণ বেশি। কিন্তু এটা শুধু দারুণ এক কাপ কফি পানের চেয়ে বেশি কিছু।

দুগ্ধ খামারের ভবিষ্যৎ রক্ষায় তাঁর এই উদ্যোগ বলেও জানান ব্রাইস।এ বছর এপ্রিলে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের সবচেয়ে দামি কফি বিক্রি করে কফি বার ‘শট লন্ডন’। নগরীর অভিজাত এলাকা মেফেয়ার এবং মেরিলেবোনে তাদের কফি বার রয়েছে। সেখানে একটি সাদা কফির দাম ২৬৫ পাউন্ড (প্রায় ৪০ হাজার টাকা)। জাপানের ওকিনাওয়া থেকে আনা একধরনের বিরল কফি বীজ থেকে ওই কফি তৈরি করা হয়।নিজের দুগ্ধ খামার বাঁচাতে তিন লাখ পাউন্ড জোগাড় করার চেষ্টা করছেন কানিংহাম। কফি

নিয়ে এ উদ্যোগ শুরুর আগেই ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে এক-তৃতীয়াংশের বেশি অর্থ তিনি তুলে ফেলেছেন। তিনি ৯ লাখ পাউন্ড ঋণ পাওয়ার চেষ্টাও করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত