ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সেদিন শাহরুখ, সালমানের গাড়িতে ঝাঁপ দিয়েছিলেন হৃতিক

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৩:৪৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৩:৪৬:২৩ অপরাহ্ন
সেদিন শাহরুখ, সালমানের গাড়িতে ঝাঁপ দিয়েছিলেন হৃতিক
বলিউড অভিনেতা হৃতিক রোশনকে সবাই অভিনয়ের জন্য চেনেন। তবে অভিনয়ের আগে বাবার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে বাবা রাকেশ রোশনের ১৯৯৫ সালের ব্লকবাস্টার ছবি ‘করণ অর্জুন’ নিয়ে এক মজার স্মৃতির কথা শেয়ার করেছেন হৃতিক।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে হৃতিককে ‘করণ’ ও ‘অর্জুন’ চরিত্রে সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে। পোস্টে তিনি লিখেছেন, “করণ অর্জুন ছবির সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করাটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। ছবির মুক্তির দিন আমরা ‘মিনার্ভা’ প্রেক্ষাগৃহে ছবির প্রিন্ট দেখে হতাশ হয়েছিলাম। কারণ, স্ক্রিনে সবকিছু অন্ধকার আর নিস্তেজ দেখাচ্ছিল। পরে জানতে পারি, প্রেক্ষাগৃহের স্ক্রিন ২৫ বছর ধরে পরিষ্কার করা হয়নি!”

আরেকটি ঘটনা উল্লেখ করে হৃতিক লিখেছেন, “এক রাতে শাহরুখ আর সালমান হঠাৎ দিল্লি যাওয়ার পরিকল্পনা করে। তারা বলে, সকালে ফিরে আসবে। আমি তাদের থামানোর জন্য গাড়ির বনেটে ঝাঁপিয়ে পড়েছিলাম, কারণ শুটিংয়ের কলটাইম ছিল সকাল ছয়টা। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম, শুটিং যেন নষ্ট না হয়। শেষ পর্যন্ত ওরা দিল্লি যায়নি।”

হৃতিক আরও জানান, “মাত্র ১৭ বছর বয়সে শাহরুখ ও সালমানের অভিনয় কাছ থেকে দেখা আমার জন্য একটি বড় অভিজ্ঞতা ছিল। এটা যেন এক ধরনের বাস্তব অভিনয়ের স্কুল ছিল। আজ প্রায় ৩০ বছর পর ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে, যা নস্টালজিক করে তুলেছে।”

এদিকে, রাকেশ রোশন এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেটে হৃতিককে অন্য সহকারী পরিচালকদের মতোই আচরণ করা হতো। আলাদা কোনো সুবিধা তিনি পাননি। সহকারীদের সঙ্গে সাধারণ পরিবহনে যাতায়াত এবং সাধারণ হোটেলে থাকতে হতো তাকে।

‘করণ অর্জুন’-এর এই স্মৃতিগুলো এখন হৃতিকের কাছে এক অমূল্য অভিজ্ঞতা, যা ভক্তদের মাঝেও দারুণ আগ্রহ তৈরি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা