ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্যবসা করতে দখল রাজধানীর বেশিরভাগ ফুটপাত, মানুষ হাঁটবে কোথায়?

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১১:০১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১১:০১:৫৬ পূর্বাহ্ন
ব্যবসা করতে দখল রাজধানীর বেশিরভাগ ফুটপাত, মানুষ হাঁটবে কোথায়?
রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের চলাচলের জন্য হলেও বর্তমানে বেশিরভাগই চলে গেছে দোকানপাটের দখলে। মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতের চিত্র একই রকম। ২-৩ স্তরে বসানো দোকানের কারণে পথচারীদের পা ফেলার জায়গাটুকুও নেই। 

অনেক জায়গায় ফুটপাত ছাড়িয়ে দোকানের বহর উঠে গেছে মূল সড়কে, যা ব্যস্ত সড়কগুলোকে আরও সংকুচিত করে ফেলছে। এ অবস্থায় নগরবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য হতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

ফুটপাতে দোকান বসানোর বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হলে তারা ফুটপাত ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন। কিন্তু কার্যত এখন পর্যন্ত দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, "পরিবর্তিত সময়ে পরিস্থিতি ভিন্ন রকমের ছিল। তবে আমরা এখন এই সমস্যাগুলো সমাধানের কথা ভাবছি। আশা করি, অবৈধ দখলদাররাও আমাদের সহায়তা করবে।"

প্রসঙ্গত, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। নগরবাসীর দাবি, দ্রুতই ফুটপাতগুলো দখলমুক্ত করে তাদের হাঁটার উপযোগী করে তোলা হোক।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা