ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মধ্যরাতে রাজধানীতে আজব ঘটনা! ৫ লাখ টাকার প্রলোভনে ঢাকামুখী লাখো মানুষ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:৫১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:৫১:৩০ অপরাহ্ন
মধ্যরাতে রাজধানীতে আজব ঘটনা! ৫ লাখ টাকার প্রলোভনে ঢাকামুখী লাখো মানুষ

অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেবে—এমন প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষ ঢাকায় জড়ো হচ্ছিল! রোববার (২৪ নভেম্বর) রাত থেকেই ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর ব্যানারে বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষজন ঢাকার শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন। তবে পুলিশ এবং শিক্ষার্থীদের হস্তক্ষেপে তাদের ফেরত পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, একটি চক্র রাতের আঁধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা।

জড়ো হওয়া মানুষের গাড়িতে ‘রাজধানীর শাহবাগে মহাসবেশ’ লেখা ব্যানার দেখা গেছে।

এ ছাড়া, আ.ব.ম. মোস্তফা আমীন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে পাওয়া লিফলেটে দেখা গেছে, তাকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি লিফলেটে ১৮ আগস্ট শাহবাগ মোড়ে সমাবেশের তারিখ উল্লেখ থাকলেও, আরেকটি লিফলেটে বলা হয়েছে ২৫ নভেম্বর সকাল ১০টায় অবস্থান কর্মসূচি পালনের কথা। লিফলেটটির শিরোনাম ছিল—‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো।’

পুলিশের দাবি, গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছিল। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশ জড়ো হওয়া মানুষ ও তাদের যানবাহন ফেরত পাঠায়।

এদিকে, প্রলোভন দেখানোর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ভুয়া গণঅভ্যুত্থান এবং প্রতিবিপ্লবের ডাক দেওয়া এই চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা