ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৪:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৪:৪৫:০৯ অপরাহ্ন
যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন

ব্যাপক সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবি।

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা চেষ্টা চালায়। পুলিশ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন।

এর আগে সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রায়সাহেব বাজারে অবস্থান নেয়। সেখান থেকে তারা যাত্রাবাড়ী হয়ে ডেমরার দিকে অগ্রসর হয়।

পুলিশ জানায়, যাত্রাবাড়ীতে ব্যারিকেড দিয়েও শিক্ষার্থীদের ঠেকানো যায়নি। তারা ব্যারিকেড ভেঙে ডেমরায় পৌঁছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে অভিজিত নামে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা।

সংঘর্ষের সময় হাসপাতাল ও কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা