ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০১:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০১:৫৭:৩১ অপরাহ্ন
আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া
আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চায় রাশিয়া। দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের প্রধান সার্গেই শোইগু গতকাল (২৫ নভেম্বর) কাবুলে তালেবান নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান। শোইগুর নেতৃত্বে রুশ প্রতিনিধি দল এবং তালেবান সরকারের শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে আফগানিস্তানের পুনর্গঠন ও নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়।

বৈঠকে সার্গেই শোইগু বলেন, মার্কিন সেনারা আফগানিস্তানে দীর্ঘ সময় ছিল এবং তাদের ভূমিকা আফগানিস্তান পুনর্গঠনে গুরুত্বপূর্ণ হতে হবে। শোইগু তালেবান নেতাদের জানান, আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অপরিহার্য, কারণ তারা দেশটিতে দীর্ঘদিন সেনা মোতায়েন করেছিল।

এদিকে, তালেবান নেতারা আফগানিস্তানের উপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানোর জন্য রাশিয়ার সহায়তা চেয়েছেন। তারা আফগান পণ্য রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছে।

শোইগু বলেন, রাশিয়া আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়ার দাবি করেছে, তবে তিনি সতর্ক করে দেন যে, আফগানিস্তানও সম্ভবত লিবিয়া, সিরিয়া এবং অন্যান্য দেশের মতো তার সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হবে। তিনি বলেন, আফগানিস্তান পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এছাড়া, রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী শোইগু আফগানিস্তানে রাজনৈতিক সংলাপের জন্য একটি গঠনমূলক পরিবেশ তৈরির আগ্রহও প্রকাশ করেন, যা দেশটির অভ্যন্তরীণ সংকট নিরসনে সহায়ক হবে।

এমন এক সময় এই আলোচনা হচ্ছে, যখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধের পর পশ্চিমের চাপের মুখে আফগানিস্তানসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ