ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

চিন্ময় দাশকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০২:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০২:২৪:৫৪ অপরাহ্ন
চিন্ময় দাশকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের কারণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তাকে কোন ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব। 

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গোপালগঞ্জসহ কিছু জেলার উন্নয়ন হয়েছে, কিন্তু অন্যান্য জেলাগুলোর প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না এবং ভবিষ্যতে তাদের বিশেষ গুরুত্ব দেয়া হবে।

এসময় শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে, অসহায় ও দুঃস্থ ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা