ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘বাণিজ্য যুদ্ধে’ কেউ জিতবে না, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৩:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৩:৪১:৫৫ অপরাহ্ন
‘বাণিজ্য যুদ্ধে’ কেউ জিতবে না, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। তবে এ বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস সতর্ক করে বলেছে, শুল্কযুদ্ধ বা বাণিজ্য যুদ্ধের কোনো পক্ষই জয়ী হতে পারবে না।

চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানান, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক উপকারী এবং বাণিজ্যযুদ্ধের ফলে উভয় দেশের জন্য ক্ষতিরই সম্ভাবনা। 

তিনি আরো বলেন, চীন মাদক চোরাচালান দমন করতে পদক্ষেপ নিয়েছে এবং ফেন্টানিলের উপাদান যুক্তরাষ্ট্রে প্রবাহিত হওয়ার বিষয়ে ইচ্ছাকৃতভাবে কোনো সহায়তা করছে না, যা যুক্তরাষ্ট্রের অভিযোগের বিপরীত।

এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানির ওপর শুল্ক আরোপ করবেন।

এর মধ্যে, চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত রয়েছে, যা অবৈধ অভিবাসন ও মাদক পাচারের বিরুদ্ধে চীনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা