ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চিন্ময়ের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী নিহত

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৫:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৫:৫৭:০১ অপরাহ্ন
চিন্ময়ের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী নিহত ছবি: নিহত সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতনী অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত ভবনের সামনে উত্তেজনা শুরু হয়। চিন্ময়কে বহনকারী প্রিজনভ্যান আটকে রেখে বিক্ষোভ করেন সনাতনী অনুসারীরা। প্রায় দুই ঘণ্টা প্রিজনভ্যান আটকানোর পর পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে উত্তেজনা বাড়ে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়লে, তারা ইটপাটকেল ছুড়ে পাল্টা আক্রমণ করে। সংঘর্ষ আদালত প্রাঙ্গণ ছাড়িয়ে সামনের সড়কে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা আদালত ভবনের আশপাশে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং স্থাপনায় হামলা চালায়।

সংঘর্ষের সময় চিন্ময়ের অনুসারীরা রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়। সেখানে সাধারণ ছাত্র-জনতার সঙ্গেও সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ