ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আইনজীবী সাইফুলের জানাজা কখন, জানালেন সারজিস

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:৫১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:৫১:৪৬ পূর্বাহ্ন
আইনজীবী সাইফুলের জানাজা কখন, জানালেন সারজিস
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় এই জানাজা সম্পন্ন হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম এক ভেরিফাইড ফেসবুক পোস্টে চট্টগ্রাম মহানগরবাসী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, "সকলে একত্রে জানাজায় অংশগ্রহণ করে শহীদ সাইফুল ইসলামের জন্য দোয়া করব, দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব, জিন্দাবাদ।"

এর আগে মঙ্গলবার রাতে আরেকটি ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, "ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।" তিনি আরও লেখেন, "আইনজীবী হত্যায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। উগ্রপন্থীদের বিচার ধর্ম দেখে নয়, তাদের কর্মকাণ্ড দেখে হওয়া উচিত।"

মঙ্গলবার দুপুরে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষে আহত ছয়জন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা