ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল সুপ্রিম কোর্টের কার্যতালিকায়

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১১:৫২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:৫২:১৫ পূর্বাহ্ন
জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল সুপ্রিম কোর্টের কার্যতালিকায়

পুনরুজ্জীবিত পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে আপিলটি।

এর আগে ২০ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ছিল আপিলটি। ওইদিন জামায়াতে ইসলামীর আইনজীবী মুহাম্মদ শিশির মনির জানান, চূড়ান্ত শুনানির জন্য আপিলটি কার্যতালিকায় উঠেছিল। তবে শুনানি হয়নি। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

চলতি বছরের মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৪ সদস্যের বেঞ্চ নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের আবেদন মঞ্জুর করেন।

ওইদিন আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেন। অর্থাৎ পুনরুজ্জীবিত করেন। ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও শিশির মনির।

ওইদিন দলটির আইনজীবীরা আশা প্রকাশ করেন, চূড়ান্ত বিচারে নিবন্ধন ফিরে পাবেন তারা। কাটবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়েও জটিলতা।

অবশেষে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে ফিরল জামায়াত। দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও শুধুমাত্র আইনজীবী উপস্থিত না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ।

৫ আগস্টের পর নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামে দলটি। আবেদন করা হয় খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার। যার শুনানি হয়। শুনানি শেষে জামায়াতের আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ৪ সদস্যের বেঞ্চ।

দলটির নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের সঙ্গে সংবিধানের অনেক প্রশ্ন জড়িত থাকলেও সেসময় একতরফাভাবে দলটির আপিল খারিজ করে দেয়া হয়।

নিবন্ধন ফিরে পাওয়ার সঙ্গে জড়িয়ে আছে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টিও। কেননা সুপ্রিম কোর্টের প্রতীক হওয়ায় কোনো দল দাঁড়িপাল্লাকে প্রতীক হিসেবে ব্যবহার না করার সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের।

আইনজীবী শিশির মনির বলেন, ‘নিবন্ধন ফিরে পেলে প্রতীক নিয়েও জটিলতা কেটে যাবে।’

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে রিট করে তরিকত ফেডারেশন। এ রিটের আলোকে ২০১৩ সালে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। যা বহাল থাকে আপিল বিভাগেও।

২০২৪ সালের জানুয়ারিতে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এ আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে ছাত্র-জনতা সরকার পদত্যাগের দাবি তোলে। এর মধ্যে ১ আগস্ট সরকার অঙ্গসংগঠনসহ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়। গত ২৮ আগস্ট সরকার আগের নিষিদ্ধের আদেশ বাতিল করে। এরপর আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা