ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

চীন-কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের নতুন শুল্কারোপের ঘোষণায় তোলপাড়

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০২:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০২:০০:০৩ অপরাহ্ন
চীন-কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের নতুন শুল্কারোপের ঘোষণায় তোলপাড়
মার্কিন বাণিজ্যনীতিতে যে আবারও বড়সড় পরিবর্তন আসতে চলেছে ট্রাম্পের জয়লাভের পর তা অনেকটাই স্পষ্ট ছিল। চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা সেই ধারণাকেই সত্য করে তুললো। ক্ষমতা হাতে নেবার প্রথম দিনই দেশ তিনটির ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। আবারও কি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব? শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্তের প্রভাব পড়বে অন্যান্য দেশেও।

যুক্তরাষ্ট্রের ফেডেরাল রিজার্ভ সিস্টেমের সাবেক গভর্নর র‍্যানডাল ক্রসজনার বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর যে পরিমাণ আমদানি হয়, তা জিডিপির ১৫ শতাংশ। কিন্তু অনেক দেশের জন্য এই পরিমাণ উল্লেখযোগ্য হারে আরও বেশি। তাই এই সিদ্ধান্তের প্রভাব অনেক বড়। এই শুল্ক নীতি মার্কিন অর্থনীতির চেয়ে অন্যান্য দেশগুলোতে আরও বড় প্রভাব ফেলবে।

এদিকে, এরই মধ্যে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। কয়েক বছরের ইতিহাসে মার্কিন ডলারের বিপরীতে ব্যাপক দরপতন হয়েছে চীন, কানাডা ও মেক্সিকান মুদ্রার। বিনিময় হার কমেছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলিয়ান ডলারেরও। দরপতনের দেখা মিলেছে এশিয়ার মূল শেয়ারবাজারগুলোতেও। এমন পরিস্থিতিতে, মার্কিন বাজারের বিকল্প খুঁজছে কেউ কেউ।

এর আগে মঙ্গলবার, চীনসহ ৩ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। কানাডা-মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশসহ চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আদায়ের হুঁশিয়ারি দেন তিনি।গেল বছর, চীন-কানাডা-মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের মূল্য ছিল দেড় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু