ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

মারাত্মক অভিযোগ এনে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ানের

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৫:০৩ অপরাহ্ন
মারাত্মক অভিযোগ এনে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ানের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা সাফল্যের পেছনে বসুন্ধরা কিংসের অন্যতম ভরসা ছিলেন ব্রাজিলিয়ান তারকা রবসন আজেভেদো দ্য সিলভা রবিনিয়ো। কিন্তু ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ফরোয়ার্ড। তার অভিযোগ, বসুন্ধরা কিংস তাকে গত ৮ মাসের বেতন পরিশোধ করেনি।

২০২১ সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া রবিনিয়ো দ্রুতই দেশের ফুটবলে সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। ক্লাবের সাফল্যের অন্যতম কারিগর হিসেবে তিনবার লিগ শিরোপা জেতা এবং একবার ফেডারেশন কাপ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৯৭ ম্যাচে তার গোলসংখ্যা ৬৪, অ্যাসিস্ট ৪৯। তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা এবং বছরের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তবে, বকেয়া বেতনের কারণে ক্লাব ছাড়ার ঘোষণা দিতে হলো তাকে।

রবিনিয়ো তার পোস্টে লিখেছেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হতে চলেছে এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই ভক্ত, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি। আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি। তবে দুঃখজনকভাবে, ক্লাব ম্যানেজমেন্টের কিছু সদস্য খেলোয়াড়দের প্রতি অসম্মান দেখিয়েছে। সমঝোতার চেষ্টা করেও আমি কোনো প্রতিশ্রুতি পাইনি। যে কারণে ৮ মাসের বেতন ছাড়াই ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছি।”

এই তারকা আরও বলেন, “ক্লাবের ম্যানেজমেন্টে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের একমাত্র লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। আশা করি, ভবিষ্যতে তারা তাদের আইডলদের মূল্যায়ন করতে শিখবে।”

রবিনিয়োর বিদায়ে বসুন্ধরা কিংস বড় ধাক্কা খেলেও, এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এমন ঘটনায় ক্লাবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা