ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়: স্বাস্থ্য উপদেষ্টা 

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৭:৫২ অপরাহ্ন
আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়: স্বাস্থ্য উপদেষ্টা 
আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারায় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

নূরজাহান বেগম বলেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরই তো আমরা শ্রদ্ধা করব। আজকে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে আজকের এ দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে, আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারায়।  তিনি বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুকটা খালি হয়েছে। এ কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। কাজেই যার যার জায়গা থেকে দেশটা ভালো থাকুক আমরা এটাই চাই।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শহীদরা যে রক্ত আমাদের আন্দোলনে দিয়ে গেছেন। কেউ দুচোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২ ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ, চিকিৎসকরা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস