ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

শ্রীলঙ্কায় বন্যার পানিতে ভেসে ৬ শিশুসহ নিখোঁজ ৮

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৯:৫২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৯:৫২:৫১ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় বন্যার পানিতে ভেসে ৬ শিশুসহ নিখোঁজ ৮
শ্রীলঙ্কায় একটি খামারের ট্রাক্টরে করে স্কুল থেকে ফেরার পথে বন্যার পানিতে ভেসে ৬ শিশুসহ ৮ জন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শ্রীলঙ্কায় গত দু’দিন ধরে প্রবল বাতাস ও ভারী বর্ষণের কারণে ১৭টি জেলায় বাড়িঘর, মাঠ ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ চা-উৎপাদিত পাহাড়ি এলাকায় ট্রেন পরিষেবা স্থগিত ঘোষণা করেছে।জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় ১১ জন স্কুলশিশুকে বহনকারী একটি খামারের ট্রাক্টর বন্যার পানিতে ভেসে যায়। 

বুধবার স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, কারাইটিভু শহরের কাছে এই ঘটনায় পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালকসহ আরও ছয় শিশু এবং অন্য একজন প্রাপ্তবয়স্ক এখনও নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের বাদুল্লার পাহাড়ি অঞ্চলে একটি ইটের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আবহাওয়াজনিত অন্যান্য ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমসি।

ডিএমসির তথ্যানুসারে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বুধবার সকাল নাগাদ দেশের ১৭টি জেলায় ৫৯,৬২৯টি পরিবারের অন্তত ২০৭,৫৮২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।খবরে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা সরকার ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে সেনা ও নৌবাহিনী মোতায়েন করেছে।আবহাওয়া অধিদফতর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের জন্য গুরুতর আবহাওয়াকে দায়ী করেছে। সতর্ক করেছে বলেছে, এটি শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসতে পারে এবং বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সূত্র: এপি, সিনহুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী