ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রাক্তন সঙ্গীর ৫,৯০০ কোটি টাকার বিটকয়েন দুর্ঘটনাবশত ফেলে দিলেন ব্রিটিশ নারী!

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন
প্রাক্তন সঙ্গীর ৫,৯০০ কোটি টাকার বিটকয়েন দুর্ঘটনাবশত ফেলে দিলেন ব্রিটিশ নারী!
দশ বছর আগে জেমস হাওয়েলসের হারিয়ে যাওয়া বিটকয়েন ধনের হার্ড ড্রাইভ ভুলবশত ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন তার প্রাক্তন সঙ্গী হালফিনা এডি-ইভান্স। এই হার্ড ড্রাইভটিতে ৮,০০০ বিটকয়েন ছিল যার বর্তমান মূল্য প্রায় ৫,৯০০ কোটি টাকা (৫৬৯ মিলিয়ন পাউন্ড)।  হালফিনা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় জেমসের অনুরোধে হার্ড ড্রাইভটি নিউপোর্টের একটি ল্যান্ডফিলে ফেলে দেন। তিনি বলেন, তিনি আমাকে জঞ্জাল পরিষ্কার করতে বলেছিলেন। আমি জানতাম না এর ভেতরে কী আছে। এটি হারানোর দায় আমার নয়।  

২০০৯ সালে হাওয়েলস এই বিটকয়েন মাইন করেছিলেন। কিন্তু হার্ড ড্রাইভটি সংরক্ষণ করতে ভুলে যান। পরবর্তী সময়ে এর মূল্যবৃদ্ধি হলে তিনি তা ফিরে পাওয়ার চেষ্টা করেন। বর্তমানে এটি নিউপোর্টের একটি ল্যান্ডফিলে প্রায় ১ লাখ টন বর্জ্যের নিচে চাপা পড়ে আছে।
হাওয়েলস নিউপোর্ট সিটি কাউন্সিলের বিরুদ্ধে ৪,৯০০ কোটি টাকার (৪৯৫ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণের মামলা করেছেন। তার অভিযোগ, কাউন্সিল তাকে ল্যান্ডফিলে খোঁজার অনুমতি দেয়নি। তিনি বলেন, ধন খোঁজার এই অভিযান থেমে নেই। এর মূল্য প্রতিদিন বাড়ছে। 
তবে সিটি কাউন্সিল পরিবেশগত ক্ষতির শঙ্কায় অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এক মুখপাত্র জানান, আমাদের পরিবেশগত নীতিমালার অধীনে খনন করা সম্ভব নয়। এটি এলাকায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।  

এদিকে, হালফিনা এই ধন সম্পদ থেকে কোনো লাভ চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি এর একটি পয়সাও চাই না। তিনি আরও বলেন, এই বিষয়টি হাওয়েলসের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে।  হার্ড ড্রাইভটি উদ্ধার হলে হাওয়েলস তার সম্পদের ১০% দিয়ে নিউপোর্টকে যুক্তরাজ্যের ‘দুবাই বা লাস ভেগাস’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আপাতত, আইনি লড়াইয়ের শুনানি আগামী ডিসেম্বরের প্রথম দিকে হওয়ার কথা।

 সূত্র : এনডিটিভি

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস