ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

নয়নতারার বিরুদ্ধে ধানুশের মামলা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:২৮:১১ অপরাহ্ন
নয়নতারার বিরুদ্ধে ধানুশের মামলা
দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা ধানুশ ও নয়নতারার দ্বন্দ্ব এবার গড়াল আদালতে। নয়নতারা ও তার স্বামী ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন ধানুশ। অভিযোগ, নয়নতারার তথ্যচিত্রে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে ধানুশ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর ভিডিও ও ফুটেজ।

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর পক্ষে মামলায় বলা হয়েছে, নয়নতারা অভিনীত এই সিনেমার কিছু ফুটেজ ও গান তার তথ্যচিত্রে বিনা অনুমতিতে ব্যবহৃত হয়েছে। ধানুশের দাবি, এতে তার কপিরাইট লঙ্ঘন হয়েছে। এ ঘটনায় নয়নতারা ও ভিগ্নেশের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধানুশ।

অন্যদিকে, নয়নতারা জানিয়েছেন, ধানুশের কাছে অনুমতি চাওয়ার পরও তিনি এনওসি (No Objection Certificate) দিতে অস্বীকৃতি জানান। এরপরেও ধানুশ প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করেছেন বলে অভিযোগ নয়নতারার।

অভিমান প্রকাশ করে নয়নতারা ইনস্টাগ্রামে একটি খোলা চিঠিতে লেখেন, “যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, বাস্তবে তার অর্ধেকও আপনার মধ্যে নেই। আপনি যা প্রচার করেন, তা নিজেই মানেন না।”

দক্ষিণী সিনেমায় এই দুই তারকার দ্বন্দ্ব ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা এই জুটি এখন একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছেন, যা তাদের ব্যক্তিগত সম্পর্কেও তিক্ততার ইঙ্গিত দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন