ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, উত্তাল সাগর

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০১:৫১:৫১ অপরাহ্ন
বিকেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, উত্তাল সাগর
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘ফেনগাল’। তবে এটি বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “আজ বিকেলের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে। ফলে বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়বে না। তবে খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।”

সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি বর্তমানে স্থির রয়েছে। এটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে ১৮২৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১৭৭০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১৭১৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপটির কেন্দ্র থেকে ৪৮ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বাড়ছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাগর উত্তাল রয়েছে।

সমুদ্র ও মাছ ধরার নৌযানগুলোর জন্য নির্দেশনায় বলা হয়েছে,
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের জন্য সরাসরি হুমকি না হলেও সবার সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী