ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

বাংলাদেশের বোলারদের শাসন করে যাওয়া প্রোটিয়া ব্যাটাররা ঘরের মাটিতে ‘বিধ্বস্ত’

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের বোলারদের শাসন করে যাওয়া প্রোটিয়া ব্যাটাররা ঘরের মাটিতে ‘বিধ্বস্ত’

খুব বেশি দিন আগের কথা নয়, অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। ওই সিরিজে প্রোটিয়া বোলাররা যেমন দাপট দেখিয়েছিল, তেমনি তাদের ব্যাটাররাও টাইগার বোলারদের একরকম শাসন করেছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়া তিন ব্যাটার—টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস এবং উইয়ান মুল্ডার—নিজেদের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তাদের অসাধারণ ব্যাটিংয়ের জন্য, দক্ষিণ আফ্রিকা ৫৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এদিকে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে কেবল ৩০২ রান করতে সক্ষম হয়েছিল।

আর এবার, দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিন ডারবানে প্রোটিয়াদের জন্য একেবারে বিপরীত দৃশ্য দেখা গেল। প্রথম ইনিংসে, প্রোটিয়ারা ১৯১ রানে অলআউট হয়ে যায়—এটি ঘরের মাটিতে তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০১৯ সালে ক্যানবেরা টেস্টে তারা এক ইনিংসে ১২৮ রানে অলআউট হয়েছিল, ২০১১ সালে ডারবানে অলআউট হয়েছিল ১৬৮ রানে।

এদিকে, টেম্বা বাভুমার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংটা কখনোই সহজ ছিল না। এই সিরিজের আগে, লঙ্কানদের বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ারে মাত্র দুটি অর্ধশতক ছিল এবং গড় ছিল ১৭.৩৩—এটি তার সর্বনিম্ন গড়। কিন্তু এই সিরিজে, ডারবানে তিনি ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ের পাশাপাশি মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজের ছোট ছোট ইনিংসগুলোও কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কুমারা ও আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নেন, বিশ্ব ফার্নান্দো ও জয়াসুরিয়া দুটি করে উইকেট শিকার করেন।


কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ