ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ভারি তুষারপাতে অচল দক্ষিণ কোরিয়া, ৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:৪৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:৪৪:১৪ পূর্বাহ্ন
ভারি তুষারপাতে অচল দক্ষিণ কোরিয়া, ৫ জনের মৃত্যু
তীব্র তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত দুই দিনে রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল। বাতিল করা হয় ফেরি চলাচল ও ফ্লাইট। ভারি তুষারপাতের কারণে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১২শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।সাধারণত তুষারপাতের পরবর্তীসময় শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা -৭ ডিগ্রিতে নেমে আসবে আর এতে অসহনীয় শীত অনুভূত হবে। এমন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

সিউলসহ মেট্রোপলিটন এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। সিউলের গাংওয়ানদো ৪১ দশমিক ৬ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়।এছাড়াও ইয়োংইন ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার, সুয়নে ৪৩, গুনপোতে ৪৩ দশমিক ১ এবং আনিয়াংয়ে ৪০ দশমিক ৭ সেন্টিমিটারের ভারি তুষারপাতের রেকর্ড করা হয়।নভেম্বর মাসে এই অস্বাভাবিক ভারি তুষারপাতের জন্য কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে সমুদ্রে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী