ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

স্টেশনে পানি পান করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৯:১০ পূর্বাহ্ন
স্টেশনে পানি পান করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।
স্থানীয় এলাকাবাসী, ইয়ার আলী, মান্নান সরদার ও জালাল সরদার বলেন, ওই যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রাবিরতীর সময় মুক্তার হোসেন পানি পান করতে যান। ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।

স্থানীয় এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। নাটোর সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রাং বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে