ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে জাবিতে মানব পতাকা প্রদর্শন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:১৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:১৬:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে জাবিতে মানব পতাকা প্রদর্শন
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মানব পতাকা প্রদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। শুক্রবার ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক এম. মাহফুজুর রহমান কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, “আমি ছাত্রজীবন থেকেই দেখে আসছি, ফিলিস্তিনিরা গোটা বিশ্বের মুসলিম নিধনের অন্যতম শিকার। এই গণহত্যায় ইসরায়েল যতটা দায়ী, তার চেয়েও বেশি দায়ী সেই শক্তিগুলো যারা ইসরায়েলকে মদদ দিয়ে শক্তিশালী করেছে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।”

উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “ইউরোপ থেকে জায়োনিস্ট উগ্র গোষ্ঠী এনে ফ্রেঞ্চ-ব্রিটিশ এবং আমেরিকানরা আরবদের ভূমি দখল করিয়েছে। তারা শুধু ভূমি নয়, আরবদের বসতিও দখল করেছে। এই জুলুম থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে হলে হামাস, হিজবুল্লাহর মতো সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জোরালো প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাফর ইমাম ও নাকিব আল মাহমুদ অর্ণব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম।
কর্মসূচির মূল বার্তা ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান জানানো।

কমেন্ট বক্স
‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’

‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’