ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৩:৩৫ অপরাহ্ন
‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মিডিয়া জগতে তার অভিনয়ের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার অভিনয় শুরু হয়েছিল আশফাক বিপুলের এয়ারটেলের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর তিনি নাটক এবং ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এক সাক্ষাৎকারে সাফা কবির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। তিনি জানান, "আপনারা আমার বিয়ে, মেহেদি বা হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে, ইনশাআল্লাহ, আপনারা সবাই আসবেন এবং দেখতে পাবেন। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।" তিনি আরও বলেন, জীবনে একজন ভালো মনের মানুষের সঙ্গে থাকতে চান, যে মিডিয়ার সদস্য হতে পারে অথবা না-ও হতে পারে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির ভালো মনের গুণাবলী।

সাফা কবির তার ঘরকুনো স্বভাবের কথাও শেয়ার করেন। তিনি বলেন, "আমি আসলে খুব ঘরকুনো মেয়ে, বাসায় থাকতে খুব ভালোবাসি।" তার বন্ধুরা তাকে অলস বলে, কারণ তিনি বাসা থেকে বের হতে পছন্দ করেন না। "তারা সত্যি বলেছে, আমি বাসায় থাকতে পছন্দ করি," যোগ করেন তিনি। অবসর সময়ে তিনি অনেক কিছু করেন, যেমন অতিরিক্ত ঘুমানো এবং খাবারের ইচ্ছা হলে রান্না করা, পাশাপাশি মায়ের সঙ্গে সময় কাটানো।

সবশেষে, সাফা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আল্লাহ আমাকে জীবনের প্রতিটি ধাপে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলে আমার উপলব্ধি হয়েছে যে আমি সুস্থ আছি, আমার বাবা-মা সুস্থ আছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা