ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:১১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:১১:১৩ অপরাহ্ন
নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। রিপাবলিকান পার্টির সিনেট সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গ্রাহাম বলেন, "ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি চান, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই এই বিষয়ে সুরাহা আসুক।"

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরও বলেন, "এখন ট্রাম্প জিম্মিদের মুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে চাইছেন। তিনি এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই ইস্যুতে একসঙ্গে কাজ করবেন।"

গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল, যা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়িয়েছে। ট্রাম্প নির্বাচনে জেতার পর নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তখন তিনি বলেন, "আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধের সমাপ্তি দেখতে চাই।"

২০২৩ সালে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান চালাচ্ছে, যা এখনও চলছে। হামাসের হামলায় প্রায় ৪৪ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ১০১ জন ইসরায়েলি জিম্মি এখনও হামাসের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী