ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতে মারা যাওয়া যুবকের মরদেহ হস্তান্তর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১২:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১২:৩২:০৭ অপরাহ্ন
ভারতে মারা যাওয়া যুবকের মরদেহ হস্তান্তর
ভারতের মেঘালয় সীমান্তে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রিজাউল করিম মাথায় আঘাত পেয়ে অচেতন অবস্থায় পানিতে তলিয়ে গিয়েছিলেন বলে জানানো হয়েছে। পরে তার মরদেহ ভারতে ময়নাতদন্ত করা হয়।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর আওতাধীন মুন্সিপাড়া বিওপির দায়িত্বে থাকা ধোবাউড়া উপজেলার দীগলবাঘ সীমান্তের পিলার ১১৩৮/৪-এস এলাকা দিয়ে সাত বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রায় ১০০-১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ছয়জন পালিয়ে যেতে সক্ষম হন। তবে শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের বাসিন্দা মো. রিজাউল করিম (৩৫) পালানোর চেষ্টা করার সময় একটি কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং অচেতন অবস্থায় পানিতে তলিয়ে যান।

বিএসএফ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। বিএসএফ জানিয়েছে, তার মরদেহের ময়নাতদন্ত ভারতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১টায় নেত্রকোনা জেলার বিজয়পুর সীমান্তে বিএসএফ ও বিজিবির যৌথ সহযোগিতায় মৃত রিজাউল করিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, মরদেহ পুনরায় সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা