ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

কালো শকুনদের চক্রান্ত থামেনি: সারজিস আলম

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:২৪:৪৮ অপরাহ্ন
কালো শকুনদের চক্রান্ত থামেনি: সারজিস আলম
ময়মনসিংহে টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ৫৫ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বক্তব্য দেন। তিনি শহীদ পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বলেন, "কালো শকুনদের চক্রান্ত এখনও থামেনি। আমাদের লক্ষ্য থাকবে কোনো শহীদ পরিবার বা আহত ভাইকে দুর্দশাগ্রস্ত হতে না দেওয়া।"

সারজিস আলম বলেন, "আমরা শহীদ পরিবারের পাশে থাকব, তাদের গায়ে আঁচড় লাগতে দেব না। তবে এই কাজ বাস্তবায়ন করতে সময় লাগবে। যথাযথ নথিপত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'সবকিছু সঠিকভাবে করা হলে এক সপ্তাহের মধ্যেই ফান্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।'"

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন সারজিস। তিনি অভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, "যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে, তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসনের যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য ভিডিও ফুটেজ ও ছবি ব্যবহার করতে হবে।"

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করার পাশাপাশি তাদের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান