ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০২:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০২:৪৯:০৫ অপরাহ্ন
সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামে এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান— একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতক আপাতত এখানে থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাত নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন