ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ করবে কমিশন

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৩:২৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৩:২৮:১২ অপরাহ্ন
সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ করবে কমিশন
সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারের কাছে বাদ দেয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।রোববার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ কথা জানান।

 তিনি বলেন, ‘সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে। নেতিবাচক ধারণা আছে আমলাতন্ত্র নিয়ে। এখনও ভূমি রেজিস্ট্রি ও এসিল্যান্ড অফিসে ঘুষ দেয়া নেয়া হচ্ছে। পাবলিক হেয়ারিংয়ে এ তথ্য পাওয়া গেছে।’জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তন দরকার, আমলারাই আমলাদের বেশি ক্ষতি করছে।’
 
আমলাতান্ত্রিক মানসিকতা দূর করে, মানুষকে সেবা দেয়ার মনোভাব সৃষ্টিতে, জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এক্ষেত্রে মাঠ পর্যায়ে জনগণের মতামত নেয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে হবে বলেও জানান আব্দুল মূয়ীদ।এদিকে, পদোন্নতি, বেতন বৈষম্য দূর করাসহ ৯দফা দাবি বিবেচনার আশ্বাস দেয়ায় ৪ ডিসেম্বরের ‘মহা সমাবেশের কর্মসূচি’ প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
 
এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘যেসব দাবি কর্মচারীরা তুলে ধরেছেন তা যৌক্তিক। তবে সব দাবি শতভাগ বাস্তবায়ন করা কঠিন। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া একই পরিবারের সদস্য হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা