ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

মদ্যপান করে ‘নাগিন ড্যান্সের’ প্রস্তুতি, আটক ৪০ বরযাত্রী

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
মদ্যপান করে ‘নাগিন ড্যান্সের’ প্রস্তুতি, আটক ৪০ বরযাত্রী
ভারতের বিহারের এক বিয়েবাড়িতে মদ্যপান করে গ্রেপ্তার হয়েছেন ৪০ জন বরযাত্রী। রবিবার (১ ডিসেম্বর) সকালে বিহারের মুজাফফরপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৪০ জনই মদ্যপ ছিল। তারা ‘নাগিন ড্যান্সের’ প্রস্তুতি নিচ্ছিলেন।বিয়ের অনুষ্ঠানে অন্যদের উপহার দেওয়ার জন্য মদের বোতলও নিয়ে যাচ্ছিলেন তারা।জিজ্ঞাসাবাদের পর এই ৪০ জন যাদের কাছ থেকে মদ কিনেছিল সেই সাতজনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে থেকে দুটি গাড়ি এবং মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সকালে সাধারণ পোশাকে নজরদারিতে বের হয় বিহারের শুল্ক দপ্তরের একটি দল।

সেই সময়ই গ্রেপ্তার করা হয় তাদের।আবগারি পরিদর্শক শিবেন্দ্র ঝা জানিয়েছেন, ‘গ্রেপ্তাররা মদ্যপ ছিল। বিয়ে বাড়ি যাওয়ার সময় তারা নাগিন ড্যান্সের প্রস্তুতি নিচ্ছিল। এ ধরনের অভিযান চলছে।
২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এর আগেও বিভিন্ন সময় মদ নিষিদ্ধকরণ আইন না মানার কারণে গ্রেপ্তার হয়েছেন অনেকে। মাঝেমধ্যেই বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর খবর পাওয়া যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী