ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১১:৪৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ১১:৪৮:১৫ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি ঘোষণার পরই পদত্যাগের হিড়িক
লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘোষণার পর থেকেই পদত্যাগের হিড়িক। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির ঘোষিত তালিকা প্রকাশিত হলে রাতেই একে একে পদত্যাগের ঘোষণা দেন ১৭-২০ জনের মতো নেতা।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, তানভীরুল ইসলাম, সায়েম আদনান অরকু, জোনায়েদ হোসেন আবিরসহ আরও অনেকে। ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। অভিযোগ, আন্দোলনের প্রকৃত ত্যাগী নেতাদের উপেক্ষা করে তদবিরের মাধ্যমে পদ দেওয়া হয়েছে অনেককে।

কামরুজ্জামান সুমন তার স্ট্যাটাসে লিখেছেন, "যে কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হয় না, সেখানে আমার থাকা মানায় না।" তানভীরুল ইসলাম বলছেন, "অগণিত সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সেই কমিটিতে থাকতে চাই না।"

তবে জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান বলছেন ভিন্ন কথা। তার দাবি, "পদ সীমিত হওয়ায় সবার নাম দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া, কেন্দ্রীয় কমিটি নিজেদের বিবেচনায় তালিকা চূড়ান্ত করেছে।"

উল্লেখ্য, ১৬ বছরের ক্ষমতাসীন সরকারকে সরিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তি উঠে এসেছে। কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই সেই আন্দোলনে ফাটল দেখা দিয়েছে।

আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন সবার নজর কেন্দ্রীয় কমিটির দিকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা