ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক ফোনালাপ, এক দিনে বিমান হামলায় নিহত ২৫

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:৪৩:৪২ অপরাহ্ন
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক ফোনালাপ, এক দিনে বিমান হামলায় নিহত ২৫
সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই দিন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্লিঙ্কেন আলেপ্পো এবং অন্যান্য এলাকায় বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন। সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী এবং তুরস্ক–সমর্থিত মিত্ররা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে এবং তারা আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

ফিদান ব্লিঙ্কেনকে জানিয়েছেন যে, সিরিয়ায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হতে দেয়া হবে না এবং সিরিয়ার সরকারের সঙ্গে বিরোধীদের মধ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়া উচিত। তিনি বলেন, তুরস্ক কখনোই তুরস্ক কিংবা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না।

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার, এবং ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল ওই দিনই। সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ার পর, সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠান জানিয়েছে, সেখানে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগই যোদ্ধা।

ব্লিঙ্কেন এবং ফিদান ‘গাজার মানবিক পরিস্থিতি ও যুদ্ধের সমাপ্তি’র প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন। এছাড়া হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও দুই নেতা কথা বলেছেন। সিরিয়ায় বিদ্রোহীদের হামলার পর, আসাদ সরকারের মিত্র রাশিয়া সেখানে বিমান হামলা চালাচ্ছে, যার ফলে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন