ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:০০:৫২ অপরাহ্ন
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একই সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে এসব মন্তব্য করেন। তিনি বলেন, "বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি ও প্রিয়জন আছে। 

কেন্দ্রীয় সরকার যাই করুক না কেন, আমরা তা মেনে নিই। তবে ধর্মের ভিত্তিতে কোথাও কোনো নৃশংসতা হলে, আমরা তার নিন্দা জানাই এবং প্রধানমন্ত্রী মোদিকে হস্তক্ষেপ করতে বলছি।"

মমতা আরও বলেন, "যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর হামলা হয়, আমরা তা সহ্য করতে পারি না। প্রয়োজনে আমরা আমাদের লোকজনদের ফিরিয়ে আনব।" তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি তুলে ধরে জানান, ভারত সরকার জাতিসংঘে বিষয়টি তুলতে পারে এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবও দিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা