ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্ট, ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৩:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৩:৩৭:২৬ অপরাহ্ন
বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্ট, ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা

টলিপাড়ার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেছিলেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ফেসবুকে তিনি লেখেন, "ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি, অনেক দিন, বছর, কাল আগেই। কোনওদিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে।" তার এই পোস্টের পর তাকে নিয়ে ট্রোল শুরু হয়। অনেকে দাবি করেন, গায়িকা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বা বাংলাদেশে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব কথা বলছেন।

তবে লগ্নজিতা চুপ থাকেননি এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, "রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম কি সিপিএম ছিলেন?" এবং আরও বলেন, "আমি তো হিন্দু-মুসলিম ভাই-ভাইয়ের কথা শিখেছিলাম, আর আমি যদি এমন কিছু বলি, তাহলে আমাকে কেন অশিক্ষিত বলা হচ্ছে?"

তার এমন মন্তব্যের পর তিনি হুমকির সম্মুখীন হন, কিন্তু গায়িকা তা উপেক্ষা করে বলেন, "আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না, আমার গান গাওয়া নিয়ে কেন এত সমস্যা?"

এরপর কিছুক্ষণের মধ্যে তিনি তার পুরোনো সব পোস্ট ডিলিট করে নতুন একটি পোস্ট করেন, যেখানে বলেন, "আমার পরিবার এবং ব্যান্ডের কাতর অনুরোধের পর আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হলাম। সমালোচনাকারীরা, আপনার জিতে গেলেন। আনন্দ করুন।"

এভাবে তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একটি বড় বিতর্ক সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত গায়িকার কাছ থেকে এক ধরনের সমঝোতার মুডে পরিণত হয়।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?