ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৪:২৯:০৪ অপরাহ্ন
ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয় দলে নেই।

শান্ত কুঁচকির চোটে আক্রান্ত হওয়ায় তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, ফলে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব থাকছে মেহেদী হাসান মিরাজের কাঁধে।

এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, যিনি শেষবার খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন, এবং ৫০ ওভারের ম্যাচে প্রথমবার সুযোগ পাচ্ছেন পেসার নাহিদ রানা।

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান, এবং দলে ফেরার সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে, পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী