ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:৫০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৪:৫০:৩৮ অপরাহ্ন
শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মুক্তিযোদ্ধা ও তার স্বজনদের বিরুদ্ধে শত বছরের পুরনো ঈদগাহ মাঠ দখল করে মাছের খামার তৈরির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২ ডিসেম্বর) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠটি ঈদের নামাজ ছাড়াও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মাঠটিতে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করে। প্রায় এক একর ৩৪ শতাংশ আয়তনের মাঠটি আরএস রেকর্ডেও ঈদগাহের নামে।

তবে মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির সম্প্রতি নিজের নামে মাঠটি রেকর্ড করিয়ে সেখানে মাছের খামার তৈরির কাজ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত ২৯ নভেম্বর ভেকু দিয়ে মাঠের মাটি কাটার সময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এলাকাবাসীর পক্ষে বাদল মিয়া নামে একজন আদালতে অভিযোগ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করিমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, “মাঠটি দীর্ঘদিন ধরে ঈদের নামাজ, খেলাধুলা এবং কৃষিকাজের জন্য ব্যবহার হয়ে আসছে। মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির প্রশাসনের সহায়তায় এটি দখল করার চেষ্টা করছেন।”

অন্যদিকে মুক্তিযোদ্ধা আবু আনিস ফকিরের পরিবার বলছে, এটি তাদের কেনা জমি এবং দীর্ঘদিন ধরে অনাবাদী ছিল। এখন তারা চাষাবাদের উদ্যোগ নিয়েছেন।

আবু আনিস ফকিরের ছেলে নূরুজ্জামান ফকির নয়ন বলেন, “আমরা ঈদগাহ মাঠ দখল করতে যাব কেন? এক একর জমি আমার বাবা কিনেছেন, ঈদগাহের জন্য ৩৪ শতাংশ জমি রয়ে গেছে। কিন্তু এলাকার কিছু মানুষ অহেতুক ঝামেলা সৃষ্টি করছে।”

ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। করিমগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা