ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ: দেবপ্রিয় ভট্টাচার্য

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:০২:০৮ অপরাহ্ন
চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ: দেবপ্রিয় ভট্টাচার্য

সিপিডি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে রূপান্তরিত করা হয়েছে। রাজনীতিক, ব্যবসায়ী, এবং আমলাদের সক্রিয় সহযোগিতায় আইনসভা ও নির্বাহী বিভাগসহ সবাই এই চোরতন্ত্রের অংশ হয়েছে। এর মূল উৎস হিসেবে ২০১৮ সালের নির্বাচনকে দায়ী করেন তিনি।

আজ (২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। কমিটির অন্যান্য সদস্যরাও এতে বক্তব্য রাখেন।

তিনি বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চোরতন্ত্রের পর্যালোচনা করেছে। প্রথমে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভূমিকা বেশি মনে হলেও পরে উঠে আসে যে উর্দি পরা বা উর্দি ছাড়া আমলাদের ভূমিকা এই প্রক্রিয়ায় বেশি কার্যকর ছিল।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও উল্লেখ করেন যে, দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে চারটি খাতে: ব্যাংক, অবকাঠামো, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি।

তিনি অন্তর্বর্তী সরকারের জন্য পাঁচটি সুপারিশ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—গৃহীত পদক্ষেপ জনসমক্ষে প্রকাশ করা, আগামী ছয় মাসের অর্থনৈতিক পরিকল্পনা স্পষ্ট করা, দুই বছরের একটি পরিকল্পনা নির্ধারণ, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া স্থবির না করা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে একটি ফোরাম বৈঠকের আয়োজন করা।

এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে তিনি বলেন, "বাংলাদেশের সক্ষমতা ও আয়তন অনুসারে আমরা আর এলডিসির উপযোগী দেশ নই। ২০২৬ সালে উত্তরণ বাধাগ্রস্ত হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।"

সংবাদ সম্মেলনে কমিটির অন্যান্য সদস্য যেমন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, জাহিদ হোসেন, এবং বুয়েটের অধ্যাপক ম. তামিম বিভিন্ন খাতে চুরির পরিমাণ ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, "ত্রুটিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ধ্বংস নতুন সংকট তৈরি করেছে। যদি প্রাতিষ্ঠানিক সংস্কার না হয়, তবে পুরোনো ধ্বংসাত্মক খেলোয়াড়েরা আবার ফিরে আসতে পারে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ কে এনামুল হক, আবু ইউসুফ, তাসনীম সিদ্দিকী ও ইমরান মতিন প্রমুখ।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী