ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৬:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৬:২৩:০৪ অপরাহ্ন
আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফর করেছেন এবং কিয়েভকে ৬৮৩ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) কিয়েভ পৌঁছান শলজ। এটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর তার দ্বিতীয় ইউক্রেন সফর।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ইউক্রেনকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে পাশে দাঁড়াল জার্মানি। শলজের এই সফর যেন জার্মানির সমর্থনের নিশ্চয়তার প্রতীক।

এক্স-এ (সাবেক টুইটার) শলজ একটি পোস্টে বলেন, "আমি আজ রাতে ট্রেনে করে কিয়েভ যাচ্ছি। এটি এমন একটি দেশ, যারা এক হাজার দিনেরও বেশি সময় ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে।" তিনি আরও লেখেন, "ইউক্রেন জার্মানির ওপর নির্ভর করতে পারে। আমরা যা বলি তা করি এবং যা করি তা বলি। ইউরোপে জার্মানি ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক থাকবে।"

জার্মানির এই প্রতিশ্রুতি ইউক্রেনকে ভবিষ্যতে জার্মান সামরিক সহায়তার ওপর ভরসা করার বার্তা দেয়। শলজ এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার