ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এলডিসি থেকে উত্তরণের পক্ষে শ্বেতপত্র কমিটি, তবে তাড়াহুড়ো না করার পরামর্শ ব্যবসায়ীদের

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
এলডিসি থেকে উত্তরণের পক্ষে শ্বেতপত্র কমিটি, তবে তাড়াহুড়ো না করার পরামর্শ ব্যবসায়ীদের

শ্বেতপত্র কমিটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পক্ষে মত দিলেও হাসিনা সরকারের দেওয়া তথ্যে অতিরঞ্জনের অভিযোগ তুলেছে। সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, “বাংলাদেশের সক্ষমতা ও আয়তন এলডিসি তালিকায় থাকার মতো নয়। কিন্তু এসব তথ্য-উপাত্তে অনেক অতিরঞ্জন রয়েছে। তবে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া বাংলাদেশের জন্য জরুরি।”

কমিটির সদস্য ড. মোস্তাফিজুর রহমান বলেন, “রফতানিকারকদের প্রণোদনা ধীরে ধীরে কমানোর পরিকল্পনা থাকলেও তারা এটি মানতে নারাজ। অথচ এলডিসি থেকে উত্তরণের পর এটি বড় সমস্যা হতে পারে।”

এদিকে কমিটির আরেক সদস্য ড. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে আটকে গেছে। পদ্ধতিগত সংস্কার এবং সঠিক তথ্যের ভিত্তিতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।”

তবে উত্তরণের আগে তাড়াহুড়ো না করে আরও বিচার-বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “গরিব দেশের পরিচিতি আমরা চাই না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই প্রয়োজন।”

২০২৬ সালে চূড়ান্ত উত্তরণের জন্য তথ্য বিশ্লেষণ এবং কৌশলগত প্রস্তুতির ওপর জোর দিয়েছে শ্বেতপত্র কমিটি।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা