ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরীমণি প্রথম প্রেমে পড়েছিলেন কবে?

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:২৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:২৬:৩৩ অপরাহ্ন
পরীমণি প্রথম প্রেমে পড়েছিলেন কবে?

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন নিয়ে নানা কৌতূহল ও আগ্রহ থাকে তার অনুরাগীদের মধ্যে। পরীমণি নিজেও খুব একটা নিজেকে গোপন রাখেন না এবং সামাজিক মাধ্যমে তার অনুভূতি, চিন্তা-ভাবনাগুলো শেয়ার করতে ভালোবাসেন।

পরীমণি জীবনে একাধিক প্রেমে জড়িয়েছেন এবং একাধিক বিয়েও করেছেন। সঙ্গী পালটে তিনি কখনো থামেননি, এটা সবারই জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি তার জীবনের প্রথম নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবির মুক্তি— এসব বিষয়ে নানা বিষয় উন্মোচন করেছেন তিনি।

প্রথম ক্রাশ সম্পর্কে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ এখানে তিনি ভারতীয় অভিনেতা রণিত রায়কেই উল্লেখ করেছেন, যিনি 'আদালত' সিরিজে ‘কেডি পাঠক’ চরিত্রে পরিচিত।

এবারের প্রথম প্রেম নিয়ে পরী বলেন, ‘২০১৪’। তবে তার বয়স তখন কত ছিল, সে প্রসঙ্গে কিছু বলেননি। সিনেমায় আসার পর প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি’। পরীমণি আরও জানান, তার প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

প্রথম সিনেমার মুক্তির অনুভূতি সম্পর্কে পরী বলেন, “ওইটা একটা অন্যরকম জোশ ছিল। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, কো-আর্টিস্ট ছিলেন শাকিব খান। সিনেমা রিলিজের পর শাকিব খান আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘কেমন লাগে, হিরোইন? আজ থেকে হিরোইন!’ হাসতে হাসতে এসব শেয়ার করেন পরীমণি।”

পরীমণি আরও বলেন, "তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস ছিল, এই তো!


কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার